1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আজ কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের জনসভা, যোগ দেবেন আমির ডা. শফিকুর রহমান

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পঠিত

কুমিল্লা টাউন হল মাঠে আজ শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ পরিচালনায় ইসলামী মূল্যবোধের গুরুত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জনসভা সফল করতে ইতোমধ্যে মাঠ প্রস্তুতসহ সার্বিক আয়োজন চলমান রয়েছে। কুমিল্লা মহানগর ও আশপাশের উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মাঠ জনসমুদ্রে পরিণত হওয়ার আশা প্রকাশ করেছেন আয়োজকরা। জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে জনসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে দেখা যেতে পারে।

জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নেতারা জানিয়েছেন, এ জনসভা থেকে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে। তারা আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের বক্তব্য আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৃহত্তর কুমিল্লাবাসীর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর