অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কোনো ধরনের অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও ফসলি জমির মারাত্মক ক্ষতি করা হচ্ছে।
এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে চৌদ্দগ্রাম থানার একটি চৌকস পুলিশ টিম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।