1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

গৌরীপুরের মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধের দাবিতে স্থানীয়দের প্রতিবাদ সভা

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সড়কের উপর অবৈধ বাস পার্কিং বন্ধের দাবিতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে উপজেলা শ্রমিক দল এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। বক্তারা বলেন, দেশের ব্যস্থতম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসষ্ট্যান্ড এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বোরাক পরিবহন সহ অন্যন্য কিছু গাড়ি সড়কের উপর অবৈধ ভাবে স্থায়ী পার্কিং করে যান চলাচলে বিঘ্ন এবং যানজট সৃষ্টি করছে। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বোরাক পরিবহন সহ অন্যন্য গাড়ি গুলো সড়ক থেকে দ্রুত সরিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। একই সাথে মহাসড়কে সকল প্রকার থ্রি হুইলার বন্ধের দাবি জানান তারা। এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ জানান, মহাসড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার কোনো সুযোগ নাই। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর