1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ে জাতীয় নির্বাচন দিতে আহ্বান ড. খন্দকার মোশাররফের

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অতি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়া হলে জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে উঠবে। জনগণ তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্বাচিতরা এদেশে সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীতে বিজয় দিবসের র‍্যালির শুরুতে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। আর তা করা গেলে এ সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে। কারণ আমরা দেখছি অনেক ষড়যন্ত্র হচ্ছে। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অতি দ্রুত একটি নির্বাচন দিলে জনগণ তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্বাচিতরা এদেশে সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে। এসময় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিজয় র‌্যালিটি নগরের কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র‌্যালিতে বিএনপি ও তার অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মানুষের ঢল নামে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর