1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আনসারদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পেলেই বহিষ্কার: ডিজি সাজ্জাদ

রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন আনসারদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পেলেই বহিষ্কার করা হবে। বাহিনীটির সদস্যদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেছেন, যারা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ছিল তাদের স্যাক (বরখাস্ত) করা হয়েছে। যাদের রাজনৈতিক কার্যক্রমে পাওয়া যাবে তাদের বহিষ্কার করা হবে এবং তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আনসারের ডিজি বলেন, অনেক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ৮ হাজার আনসার সদস্যকে ফ্রিজ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আনসার বাহিনীর যে আইন ও মিশন তৈরি হয়েছিল সেগুলো ছিল মাটি ও মানুষকে নিয়ে। মাঝখানে আমাদের কার্যক্রম বিভিন্নমুখী ছিল, যেগুলো আমাদের কার্যক্রমের মধ্যে ছিল না। এখন আমরা আবার পুরনো কার্যক্রমে ফেরত যেতে চাই, যেখানে আমাদের ৬০ লাখ আনসারের শক্তি আছে, আমাদের সেই হারানো ইমেজ খুব দ্রুত ফিরে আনব। আনসারের ডিজি বলেন, আমাদের সেবাদানের জায়গায় মানুষের আস্থা ফিরে আসছে। মানুষের ভোগান্তির যারা কারণ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর যারা ভালো কাজ করছে, তাদের আমরা পুরস্কৃত করছি। সবার মধ্যে একটা নতুন গতি আসছে। আশা করি, জাতির সামনে নতুন রুপে আনসার ভিডিপি ফিরবে। তিনি বলেন, স্যোশাল মিডিয়ায় অনেকে ভুয়া নিয়োগের কথা বলে আনসার ভিডিপির নাম বিক্রি করে মানুষের কাছে টাকা নেয়, আমরা স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ায় বলার চেষ্টা করছি যে, সঠিক নিয়োগের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। মেধার বাইরে অন্য কারও সুযোগ হবে না আনসার ভিডিপিতে। নিয়োগ বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, সম্পূর্ণ অনিয়মের প্রক্রিয়া, অনিয়মের যে মূল উৎসগুলো সব বন্ধ করা হচ্ছে। মানুষের সাথে যদি কমিউনিকেশনটা ঠিক থাকে, তাহলে দালাল চক্র সুযোগ পাবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর