1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি ত্রিপুরার মহারাজার

আন্তর্জাতিক ডেক্স
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার পঠিত

ভারতের ত্রিপুরার মহারাজা এবং টিপরা মোথা নেতা প্রদ্যোৎ মাণিক্য বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, ১৯৪৭ সালে চট্টগ্রামের পাহাড়ি জনগণ ভারতকে সমর্থন করতে চেয়েছিল। তবে তখন চট্টগ্রাম বন্দরটি ভারতের হাত ছাড়া হওয়ায় এটি তাদের জন্য ক্ষতিকর ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব দূরে নয়, এবং ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি পথ। প্রদ্যোৎ মাণিক্য বলেন, আমাদের আদিবাসী জনগণ সমুদ্রের পথে যাওয়ার জন্য ভারতের সাহায্য করতে পারে। এক সময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরা। তাই আমরা আর এই শাসনের উপর নির্ভরশীল নই। তিনি আরও যোগ করেন, ভারতের সবচেয়ে বড় ভুল ছিল ১৯৪৭ সালে চট্টগ্রাম বন্দরটি ছেড়ে দেওয়া। মাহারাজা আরও উল্লেখ করেছেন যে, চিকেনস নেক করিডোরে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের চেয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে পথ তৈরি করা উচিত। বাংলাদেশকে ভেঙে ফেলা এবং সমুদ্রের দিকে যাওয়ার জন্য নিজেদের রাস্তা তৈরি করা ভারতের জন্য উপযুক্ত সমাধান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর