ঢাকায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে আজ রাত ১২টার দিকে রাজধানীর বাংলামটরের রূপায়ন টাওয়ারে সংগঠন দুটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সব জানানো হবে। তাঁরা বলছেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমরা সরকারের সঙ্গে সমন্বয় করে এ ঘোষণাপত্র দেবো। একাধিক সমন্বয়ক বলছেন, জাতীয়তাবাদী বিএনপি দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডার এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারার কারণে আগামীকাল ৩১ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের ঘোষণা অনুষ্ঠান হচ্ছে না।