1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২২১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ড. জহিরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, আজ তোমাদের এই ফলাফলে তোমাদের বাবা-মা খুব খুশি। আজকের মতো আগামীতেও এই ফলাফল ধরে রাখতে হবে। উচ্চশিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে। সে জন্য কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই। এই ফাউন্ডেশন থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বৃত্তি প্রদানসহ শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী কাজ করতে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাঈমা ইসলাম এর সভাপতিত্বে ও বরকোটা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ফাউন্ডেশনের সদস্য মোঃ ছুফিউল্লাহ ভূঁঞার পরিচালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আহসান বরকোটা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফাউন্ডেশনের সদস্য মোঃ মাহফুজ ভূইঞা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরকোটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের সদস্য তাহমিনা সুলতানা। আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত ৭০জন শিক্ষাদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর