1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগষ্টের বিপ্লবকে ধারণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে

রবিউল আলম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

সদ্য প্রকাশিত মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফলে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন৷ সোমবার (২০ জানুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর প্রাঁণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। এসময় মানববন্ধনে বক্তারা তিন দিনের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিলের দাবি জানান। অন্যথায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুনরায় বিপ্লবের ডাক দিবে। এ সময় বক্তারা বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই বিপ্লবকে ধারণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মেডিকেলের ভর্তি পরীক্ষায় যে ৭৬ নম্বর পেয়েছে তার চান্স হয়নি, কিন্তু কোটার কারণে ৪০ নম্বর পেয়েও অনেকের চান্স হয়েছে। যে কোটার জন্য আমরা জীবন দিয়েছি সে কোটা কেন আবারো ফিরে এসেছে। এ সময় বক্তারা আরো বলেন, যারা ৪০ পেয়ে এমবিবিএস পাশ করবে তারা ঠিকভাবে চিকিৎসা করতে পারবে না। এতে করে, পার্শ্ববর্তী দাদাদের দেশ ভারতে রোগীরা যাবে চিকিৎসা নিতে। তাহলে কি ভারতের সুবিধার জন্যই চিকিৎসা খাতে এই কোটা প্রথা এখনো পূনর্বহাল রয়েছে। আমরা দাবি জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী তিন দিনের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃসংশোধিত করে কোটা প্রথা বাদ দিয়ে প্রকাশ না করে তাহলে আমরা আরেকটি বিপ্লবের ডাক দিব। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানে কুমিল্লা কান্দিরপাড়ের পূবালী চত্বর মুখরিত করে তোলে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, মুখপাত্র জাবেদ আহমেদ ভুঁইয়া, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা সদরের অন্যতম সদস্য হাফসা জাহান, সৈয়দ আহসান টিটু, মোঃ জায়েদ, মোঃ মুজাহিদ ইসলাম, মাসুমুল বারী কাউসার, আরিফুল ইসলাম বাশারসহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর