1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময়

আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাধীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম। সভায় বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়ন, রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় সিভিল সার্জন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নির্দেশনা ও প্রযোজ্য আইন-বিধি যথাযথভাবে অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চিকিৎসাসেবার মান বজায় রাখা, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পেশাগত দায়িত্বশীলতা পালনের ওপর জোর দেওয়া হয়।

সভায় জনগণের জন্য নিরাপদ, সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর