1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

“কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে প্রান্তিক কৃষকদের সেবা নিশ্চিত করতে “কৃষক স্মার্ট কার্ড” বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রম উৎসবমুখর পরিবেশে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি যুক্ত হয়ে এ শুভ উদ্বোধন কার্যক্রম ঘোষণা করেন। এই কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর ব্লকের কৃষকদের জন্য উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে “কৃষক স্মার্ট কার্ড” বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ- ০৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু, জেলা প্রসাশক নওগাঁ ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম,ওসি মো.মাহবুব আলম,

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও পতিসর ব্লকের উপকারভোগী প্রান্তিক কৃষকগণ। অনুষ্ঠান শেষে কৃষকের মাঝে প্রতীকী কৃষি কার্ড তুলে দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর