1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা ইমেজিং সেন্টারের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

কুমিল্লা ইমেজিং সেন্টারের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৮ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে গোলাম রসুল মিয়া (বাবু) এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোঃ আবদুল আউয়াল সরকার পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকার হোটেল গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রসুল মিয়ার সভাপতিত্বে এবং মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ এমরান হোসেন ভূইয়া।

পরিচিতি পর্ব শেষে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ পরিচালক মোঃ আবদুল কাদের। পরে ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভাপতির অনুমতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এরপর বিস্তারিত আলোচনার পর উপস্থিত পরিচালকদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান ও নির্বাচন পরিচালনা করেন মেডিকেয়ার জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ এবং ইমেজিং সেন্টারের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান।

সভায় পরিচালকদের মতামতের ভিত্তিতে কুমিল্লা ইমেজিং সেন্টারের ২০২৬-২০২৮ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করা হয়।

নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে গোলাম রসুল মিয়া (বাবু) এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোঃ আবদুল আউয়াল সরকার পুনর্নির্বাচিত হয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে মোঃ সোহেল রানা, মোঃ ওমর ফারুক ও মোঃ আসাদুজ্জামান; উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গোলাম মোস্তফা ও নিখিল দেবনাথ; অর্থ পরিচালক মোঃ আবদুল কাদের; সহকারী অর্থ পরিচালক মোঃ মনিরুল ইসলাম; মার্কেটিং বিভাগে কবির আহমেদ ও মোঃ মাহবুবুর রহমান স্বপন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ ফরহাদ হোসেন (জুয়েল), মোঃ আরিফুর রহমান হেলাল, স্বপন দাস ও মোঃ আনোয়ার হোসেন (মানিক) পুনর্নির্বাচিত হয়েছেন।

সভায় কুমিল্লা ইমেজিং সেন্টারের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগামী সেশনে প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবার মান আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিষদের নেতৃত্বে রোগীবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবার সুস্থতা, সফলতা ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি গোলাম রসুল মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর