1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও ডাকাতিসহ গ্রেপ্তার ৭

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে মাদক, ডাকাতি, মারামারি ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম, রবিউল ইসলাম, রেজোয়ানুল ইসলাম, আবুল কাওসার, আরিফুর রহমান, দিবাকর বড়ুয়া এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, মাদক মামলায় ৮ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ সায়মা আক্তার (১৯), সুমি বেগম (২৩) ও শরীফ হোসেন (৩৩)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ডাকাতির মামলায় মো. আরিফ (২৮) ও মো. রমজান হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মারামারির মামলায় গৌরীপুর এলাকার এজাহারনামীয় আসামি মো. আল আমিন হোসেন (৪৫) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর