1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চৌদ্দগ্রামে মেহেদী হাসান আশিকের সঙ্গে জয়মঙ্গলপুরবাসীর মতবিনিময়

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির উদ্যোগে জয়মঙ্গলপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কাশিনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আশিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জয়মঙ্গলপুর হাইস্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি জুলফিকার আলী ভুট্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাশিনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আশিক। সভাটি সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি রাসেল মাহমুদ মজুমদার টিটু, সাধারণ সম্পাদক আলমগীর আলম মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ১ নম্বর কাশিনগর ইউনিয়ন উত্তর যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর আলম, কাশিনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম হাজারী, কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা তাজুল ইসলাম এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম। সভায় সূচনা বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ও কাশিনগর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল খালেক পরশ।

সভায় কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি রাসেল মাহমুদ মজুমদার টিটু বলেন, “কাশিনগর ইউনিয়নে একজন যোগ্য প্রার্থী হলেন মেহেদী হাসান আশিক। কাশিনগর উত্তর বিএনপি আজ একমত হয়েছে, আমরা মেহেদী হাসান আশিককে নিয়ে কাজ করব। আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে নই। আমাদের বিএনপির অভিভাবক কামরুল হুদা ভাই বলেছেন, তোমরা এলাকায় কাজ করো, যার মাঠ ভালো হবে সেই দলীয় মনোনয়ন পাবে। আমরা নেতার কাছে প্রমাণ করব, মেহেদী হাসান আশিক যোগ্য।”

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আশিক বলেন, “আমরা জাতীয় নির্বাচনে যে ভুল করেছি, তা আর করতে চাই না। মোনাফের দলকে আর সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ সরকার বিএনপির, চেয়ারম্যান বিএনপি থেকে নির্বাচিত হলে এলাকায় বেশি উন্নয়ন হবে। চৌদ্দগ্রামবাসীর মাটি ও মানুষের নেতা, আমাদের অভিভাবক কামরুল হুদা ভাইয়ের হাত ধরে চৌদ্দগ্রামসহ কাশিনগর ইউনিয়নের সব উন্নয়ন হবে।”

তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসা ও আমার প্রতি সমর্থন দেখে আমি মুগ্ধ। আমি নির্বাচিত হলে কোনো সেবার জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাদের ঘুরতে হবে না, সেবা দিতে আমরা আপনাদের কাছে আসব। আমি কিছু নিতে আসিনি, আপনাদের সেবা দিতে এসেছি।”

মেহেদী হাসান আশিক বলেন, তিনি দীর্ঘদিন ধরে কাশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার এবং যুবসমাজের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করে আসছেন। আগামী দিনেও এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা পেলে তিনি মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর