1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন এমপি ড. মিজানুর রহমান

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এ সভায় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা, রোগীসেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন এমপি ড. মিজানুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর হোসেন, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. মাহমুদুর রহমান।

এছাড়াও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুদ্দিন আলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ড. মিজানুর রহমান রোগীদের সেবার কথা বিবেচনা করে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে সৃষ্ট সমস্যার সমাধানে হাসপাতালের জন্য একটি আইপিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে তুলে দেন। পরে হাসপাতালের উন্নয়ন ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা মো. আলাউদ্দিন।

সভা শেষে হাসপাতালের সার্বিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এমপি ড. মিজানুর রহমান।

এদিকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি সকাল সাড়ে ৯টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন বলে লিখিতভাবে জানিয়েছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুদ্দিন আলকেশ ও সেক্রেটারি মাওলানা মো. তৌহিদুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর