1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে নওগাঁ জেলা বিএমএসএফের শুভেচ্ছা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখা।

শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নওগাঁ জেলা বিএমএসএফের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নওগাঁ জেলা বিএমএসএফের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলা, সংগ্রাম, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত নেতৃত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের অসংগতি চিহ্নিত করবেন। পাশাপাশি পেশাদার সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।

তারা আরও বলেন, নতুন এই দায়িত্ব তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, ধৈর্য ও দায়িত্বশীলতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সাংবাদিক সমাজের।

বিবৃতির শেষে নওগাঁ জেলা বিএমএসএফ নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের সুস্থতা, দীর্ঘায়ু ও সম্মানের সঙ্গে দেশ ও জাতির সেবা করার তৌফিক কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর