কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মো. আনোয়ার হোসেন মিশন উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের মধ্যপাড়া এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।
ওসি মো. ফারুক হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে মিছিল করার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।