1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটের ক্ষেতলালে ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে ৩ দিনব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদের নতুন ভবনের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. সানজিদা ইয়াসিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম রাজিব হোসেন, উপজেলা নিয়ন্ত্রণ কর্মকর্তা মোছা. শামীমা আখতার, উপজেলা বিএনপির সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা তথ্য কর্মকর্তা মোছা. মুনিরা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের একপর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এ খাতে কর্মসংস্থানের সুযোগও রয়েছে।

বক্তারা দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ করতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব ও টেকসই মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর