1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার ভারতীয় মাদক উদ্ধার

আনিসুর রহমান খান (দাউদকান্দি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে একটি হাইয়েস মাইক্রোবাস থেকে ২৫৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকার ইশা খাঁ পাম্প সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কালো রঙের হাইয়েস মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটির চালক পালিয়ে যান।

দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) শামসুল আলম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম, এসআই কাওসার হোসেনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি তল্লাশি করে কালো প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ২৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া কালো কাগজে মোড়ানো ভারতীয় ফেয়ারডিলের ১ হাজার ৫৭৫ বোতল এবং বাদামি প্লাস্টিকের কাগজে মোড়ানো ৪৮টি প্যাকেটে ভারতীয় এস্কাফের ১ হাজার ২০০ বোতল উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-১৩১৫।

অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দাউদকান্দির সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে মাদকের বড় এই চালানের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে মাদকগুলো আনা হয়েছে এবং কোথায় নেওয়া হচ্ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর