1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে এসএসসিতে ১২২৩ নম্বর পেয়ে জেলায় প্রথম, বিভাগে দ্বিতীয় মানসী

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অসাধারণ ফলাফল অর্জন করেছে নওগাঁর আত্রাই উপজেলার শিক্ষার্থী মানসী সরকার। ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২২৩ নম্বর পেয়ে সে নওগাঁ জেলায় প্রথম এবং রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

মানসী আত্রাইয়ের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা প্রশান্ত কুমার সরকার ও মল্লিকারানী মজুমদার দম্পতির মেয়ে। তার বাবা কলেজের শিক্ষক এবং মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

মানসী জানায়, বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

এবার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৯৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৯ জন পাস করেছে, ৮ জন অকৃতকার্য হয়েছে এবং ৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে মানসী সরকার ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২২৩ নম্বর পেয়ে জেলার প্রথম ও বিভাগে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে।

মানসীর এ অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণ ও আরও বড় সাফল্যের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মানসী সরকার বলেন, “ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতে চাই।”

মানসীর বাবা প্রশান্ত কুমার সরকার বলেন, “এই কৃতিত্ব শুধু আমাদের পরিবারের জন্য নয়, আত্রাই তথা নওগাঁর শিক্ষাঙ্গনের জন্যও গর্বের। তার এই সাফল্য ভবিষ্যতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের ভালো ফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবেন, যেন সে মানুষের মতো মানুষ হতে পারে।”

এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “এবারের এসএসসি পরীক্ষায় মানসী সরকারের অসাধারণ সাফল্যে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। মানসী জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা সত্যিই প্রশংসনীয়। তার এই অর্জন মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের সুন্দর প্রতিফলন। তার সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত।”

তিনি আরও বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে মানসী এভাবেই সাফল্যের স্বাক্ষর রাখবে—এটাই প্রত্যাশা। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর