1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় নিলেন মেঘনার প্রধান শিক্ষক কুহিনূর আক্তার

এমরান হোসেন রিটন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ১১ নম্বর শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মাৎ কুহিনূর আক্তার মুন্সীর বিদায়ী সংবর্ধনা ও শুভ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া অনুষ্ঠানটি দুপুর ২টায় শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. রিফাত সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া, ইউআরসি ইন্সপেক্টর নাসরিন জাহান পপি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বেনজীর মোহাম্মদ বশির। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. উজ্জ্বল হক এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমেনুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোছাম্মাৎ কুহিনূর আক্তার মুন্সীর দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য ও অবসরজীবনের সুখ-সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বিদ্যালয়ে নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয়দের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর