1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চৌদ্দগ্রামে ‘আলোর দিশারী মানবিক কাফেলা’র উদ্যোগে আধুনিক যাত্রী ছাউনী উদ্বোধন

মনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক ও মানবিক সংগঠন ‘শামুকসার আলোর দিশারী মানবিক কাফেলা’-এর উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারের শামুকসার এলাকায় দুই লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রী ছাউনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন বলেন, স্থানীয় ‘আলোর দিশারী মানবিক কাফেলা’র উদ্যোগে নির্মিত এ আধুনিক যাত্রী ছাউনী কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন এবং এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের এমন জনকল্যাণমূলক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক গোলাম নবী মজুমদার রাসেলের দিকনির্দেশনায় এবং সভাপতি মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শাহজাদা সুজন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো. তোফায়েল আহমেদ তপন, বীর মুক্তিযোদ্ধা মো. জমির উদ্দিন, মিয়াবাজার আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ওয়াছিম উদ্দিন, শামুকসার দারুল হুদা দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহজাহান কবির, শামুকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, ইউপি সদস্য মো. নূরে আলম মজুমদার এবং সাবেক ইউপি সদস্য মো. ইমাম হোসেন মজুমদার রুবেল।

আলোর দিশারী মানবিক কাফেলার উপদেষ্টা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মো. ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাজী মো. ছেরু মিয়া, ইলাশপুর যুবসমাজের সেক্রেটারি শরীফুল ইসলাম মজুমদার, সমাজসেবক মো. আব্দুল রহিম এবং যুবনেতা মোহাম্মদ আবু হেনা রনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুল ইসলাম, আব্দুল কাদের, সেলিম উদ্দিন, মাছুম বিল্লাহ শাহেদ, মোহাম্মদ জুনায়েদ, আতাউল মাকছুম, রকিবুল ইসলাম, বিল্লাল হোসাইন, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল, আরিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর