1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

পদুয়ার বাজার বিশ্বরোডে যাত্রী ছাউনি দখল করে ‘নিউ ভাই ভাই হোটেল’, নেপথ্যে কারা?

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পঠিত

কুমিল্লার ব্যস্ততম পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নোয়াখালী রোডে যাত্রীদের জন্য নির্মিত সরকারি ছাউনি দখল করে ‘নিউ ভাই ভাই হোটেল’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সেখানে হোটেল ব্যবসা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, নোয়াখালী রোডসংলগ্ন যাত্রী ছাউনিটি দখল করে গড়ে তোলা হয়েছে খাবারের হোটেল। প্রতিদিন হাজারো যাত্রী ওই স্থান দিয়ে যাতায়াত করলেও ছাউনিটি ব্যবহার করতে পারছেন না। ফলে বৃষ্টি, রোদ ও প্রতিকূল আবহাওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, ‘নিউ ভাই ভাই হোটেল’টি ভাড়া নিয়ে পরিচালনা করছেন জসিম নামে এক ব্যক্তি। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হোটেলটির কথিত মালিক নাছির উদ্দিন। সরেজমিনে দেখা যায়, একই স্থানে ‘নাছির টেলিকম’ নামে একটি দোকানও পরিচালনা করছেন নাছির উদ্দিন। অন্যদিকে, হোটেলের ক্যাশ কাউন্টারে বসে ব্যবসা পরিচালনা করতে দেখা যায় জসিমকে।

স্থানীয়দের অভিযোগ, যাত্রীদের সুবিধার্থে নির্মিত সরকারি অবকাঠামোকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে একদিকে যেমন সরকারি সম্পদ বেহাত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন মৌলিক নাগরিক সুবিধা থেকে।

হোটেল পরিচালনাকারী জসিমের সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, হোটেলটির ভাড়াটিয়া মালিক তিনি এবং জায়গাটির মালিক নাছির উদ্দিন। প্রতি মাসে কত টাকা ভাড়া দেওয়া হয়—এমন প্রশ্নের জবাবে জসিম বলেন, “আগে ভাড়া দিতাম, এখন দেই না।” তবে আগে কত টাকা ভাড়া দেওয়া হতো, সে বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, নাছির উদ্দিন ডেইলি টাইমস নিউজকে বলেন, “এটি যাত্রী ছাউনির জায়গা নয়। তবে আমার সাইনবোর্ডটি যাত্রী ছাউনির ওপর লাগানো রয়েছে।” জমির বৈধ মালিকানা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “জমির মালিক সরকার। এটি খাস জমি।”

এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের বক্তব্যেও দেখা গেছে দায়িত্ব এড়ানোর প্রবণতা। বিষয়টি নিয়ে জানতে চাইলে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “বিষয়টি হাইওয়ে পুলিশের আওতাধীন, তাদের সঙ্গে কথা বলতে পারেন।”

অপরদিকে, লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, “বিষয়টি আমার নজরে আসেনি। তাছাড়া এটি সরাসরি আমাদের দায়িত্ব নয়। জেলা পরিষদ বা সড়ক বিভাগ সহায়তা চাইলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব।”

তবে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় স্পষ্টভাবে বলেন, “যাত্রী ছাউনি দখলের কোনো সুযোগ নেই। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এবিষয়ে জানতে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, জনসাধারণের জন্য নির্মিত যাত্রী ছাউনিতে কীভাবে স্থায়ীভাবে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠল এবং বছরের পর বছর সেটি পরিচালিত হচ্ছে—এর পেছনে কারা জড়িত, সেটি খতিয়ে দেখা জরুরি। তাদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দখলমুক্ত করে যাত্রী ছাউনিটি জনগণের ব্যবহারের উপযোগী করা হোক।

স্থানীয়দের মতে, প্রশাসনের নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের অভাবেই সরকারি জায়গা দখলের এমন প্রবণতা বাড়ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর