1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জন্মদিনে সাংবাদিক ও ছড়াকার জাকির আজাদ বাবুকে ‘আপনজন সম্মাননা’

মনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত

সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট সাংবাদিক, কবি ও ছড়াকার জাকির আজাদ বাবুকে ‘আপনজন সম্মাননা’ প্রদান করেছে কুমিল্লা বিতর্ক পরিষদ। শুক্রবার (১০ জুলাই) বিকেলে নগরীতে স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে কেক কেটে উদ্‌যাপন করা হয় তাঁর জন্মদিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা ও সাহিত্য একে অপরের পরিপূরক। দেশের অনেক খ্যাতিমান সাংবাদিক একই সঙ্গে সাহিত্যিক, কবি ও ছড়াকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। জাকির আজাদ বাবুও সেই ধারার একজন নীরব অথচ অসাধারণ প্রতিভাবান ব্যক্তি। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি কবিতা ও ছড়ার মাধ্যমে তিনি সাহিত্যচর্চা করে আসছেন। প্রচারের আড়ালে থেকে নিরলস সাহিত্যসাধনায় নিয়োজিত থাকায় তাঁকে ‘গুপ্ত প্রতিভা’ বলেও অভিহিত করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, জাকির আজাদ বাবুর সাহিত্যবোধ, সৃজনশীলতা ও লেখনীর সৌন্দর্য কুমিল্লার সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তাঁর সাহিত্যচর্চা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি শাহাজাদা এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সাবেক সভাপতি ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল আনোয়ার, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খাঁন।

শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সুমন কান্তি নাথ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, নারী নেত্রী শাহানা হক, সমাজকর্মী সালমা হক এবং সাংবাদিক শামছুল আলম রাজন।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা শাখার সভাপতি ও জাকির আজাদ বাবুর সহধর্মিণী ইয়াসমিন রীমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, রাজনীতিবিদ শেখ মোহাম্মদ আবদুল মান্নান, সহকারী অধ্যাপক রাহুল তরফ পিন্টু এবং নয়া দিগন্ত-এর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করেন কুমিল্লা বিতর্ক পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুম। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংবাদিক সোহাইবুল ইসলাম সোহাগ এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শাহজালাল সরকার আবির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর