1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নাচোলে এমপি মিজানুর রহমানের উদ্যোগে সেলাই মেশিন ও সিলিং ফ্যান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সংসদ সদস্য বৃহস্পতিবার (২ জুলাই) নাচোল উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গরিব-অসহায় মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১৬টি সেলাই মেশিন ও ৪৬টি সিলিং ফ্যান বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং একটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সেলাই মেশিন ও সিলিং ফ্যান তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. আছহাবুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুদ্দিন আলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন ক্বারি, উপজেলা জামায়াতের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর