1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বর্ণাঢ্য আয়োজনে নওগাঁতে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছর পূর্ণ করে ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রা শেষে নওগাঁ ফুড প্যালেস রেস্টুরেন্টে আলোচনা সভা, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি বলেন, এনটিভি দেশের গণমাধ্যমে একটি দায়িত্বশীল ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। গণতন্ত্রকে শক্তিশালী করা, জনগণের আস্থা অর্জন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের যে ভূমিকা, এনটিভি শুরু থেকেই তা নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে জাতির কল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এনটিভির নওগাঁ স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয়ের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি অতিথিদের স্বাগত জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও এনটিভি তার পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর