1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘সখিনা-কলিম’ মেধা প্রণোদনা বৃত্তি প্রদান

এম. এস. আই শরীফ (ভোলাহাট)
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোহবুল্লাহ ডিগ্রি মহাবিদ্যালয়ের এইচএসসি ও ডিগ্রি পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘সখিনা-কলিম মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প-২০২৫’-এর বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মরহুম সখিনা-কলিমুদ্দিন পরিবারের উদ্যোগে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ মো. রহমত আলীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান (ব্যবস্থাপনা), মো. তরিকুল ইসলাম (বাংলা), মো. আশরাফুল ইসলাম (ইতিহাস), মো. আহশানুর রশীদ (ইংরেজি), মো. মখলেশ উদ্দিন (রাষ্ট্রবিজ্ঞান), মো. তোফাজ্জল হোসেন (অর্থনীতি), মো. সোহেলুর রহমান (মার্কেটিং), মো. ইউসুফ আলী (ইতিহাস) এবং মো. জালাল হোসেন (গণিত)।

প্রদর্শক (জীববিজ্ঞান) মো. নুরে আলম মুক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘সখিনা-কলিম’ মেধা প্রণোদনা তালিকায় নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ বৃত্তি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর