1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সাংবাদিকদের নিয়ে উপ-পরিচালকের মন্তব্যের জের: স্বাস্থ্য অধিদপ্তরে বিএমএসএফ প্রতিনিধি দল

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৯ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশব্যাপী সাংবাদিক সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে রবিবার (২৮ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে যান।

প্রতিনিধি দল সেখানে উপ-পরিচালককে না পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ এবং উপ-পরিচালকের ব্যক্তিগত সহকারীর (পিএস) সঙ্গে কথা বলেন। এ সময় জনসংযোগ কর্মকর্তা জানান, শিগগিরই বিএমএসএফ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের সময়সূচি জানানো হবে।

পরে প্রতিনিধি দলের নেতারা মোবাইল ফোনে উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফির সঙ্গে কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর প্রত্যাশিত সফলতা অর্জন করতে পারেনি। সাংবাদিকরা যেহেতু তৃণমূল পর্যায় থেকে হাসপাতালগুলোর বাস্তব চিত্র নিয়মিত তুলে ধরেন, তাই এক অর্থবছরের জন্য হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম সাংবাদিকদের তত্ত্বাবধানে পরিচালনার একটি মতামত তিনি ফেসবুকে ব্যক্ত করেছিলেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর ও তথ্য মন্ত্রণালয় নিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন বলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

এ সময় অধিদপ্তরে আয়োজিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে আহমেদ আবু জাফর বলেন, “আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তিনি কেন এবং কী উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।”

তিনি আরও বলেন, “দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের অনেক সময় ঠাট্টা-বিদ্রুপের লক্ষ্যবস্তু করা হয়। তবে যদি সত্যিই হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া হয়, তাহলে আমরা সেগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টান্তমূলকভাবে পরিচালনা করে দেখাতে প্রস্তুত। আর যদি এটি সাংবাদিকদের উদ্দেশ্যে বিদ্রুপ হয়ে থাকে, তবে তার পরিণতি শুভ নাও হতে পারে।”

এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশের গণমাধ্যম ও সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর