কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আবুল কালাম মিয়াজীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও)-এর প্রধান উপদেষ্টা, মাদরাসা ম্যানেজিং কমিটি ও মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বুড়িচং শ্রীপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এইচ এম মহিউদ্দিন।
মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আবুল বশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মামুনুর রহমান, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমির কাজী মো. আব্দুল কাদের, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, মাদরাসার দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, বাবুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন, মাদরাসার অভিভাবক সদস্য আবদুল আজিজ, মুজিবুল হক মিয়াজী, বাবুচি গ্রামের কৃতী সন্তান আর্মি সদস্য আবুল কাশেম এবং মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম মিয়াজীর ছেলে জহিরুল আলম মিয়াজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদরাসার সহ-সুপার এ কে এম সাইফুদ্দিন, দাতা সদস্য আবুল হোসেন মেম্বার, সাবেক অভিভাবক সদস্য মোহন মিয়া, ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম, মাদরাসার শিক্ষক আনিসুর রহমান, মাওলানা বিল্লাল হোসেনসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।