কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি গঠন উপলক্ষে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মিয়াবাজার জামে মসজিদ কমপ্লেক্সের তৃতীয় তলায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোস্তফা গোলাম এমরান (কামাল)। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল।
এসময় বক্তব্য দেন মসজিদ কমপ্লেক্স কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান সরদার, সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী ও আবুল হাশেম, সহ-সম্পাদক শাহ মো. এমরান, মিয়াবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী আব্দুল করিমসহ ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রতিনিধিরা।
বক্তারা মসজিদের সার্বিক উন্নয়ন, ব্যবস্থাপনা ও মুসল্লিদের সেবায় নতুন কমিটির ভূমিকার বিষয়ে আলোচনা করেন।
জানা গেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সচিব সাফিজ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে ৩ বছরের জন্য মিয়াবাজার জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কামরুল হুদা, ফজিলতুন নেছা, আব্দুস সাত্তার ও মোস্তফা কামরুস সোবহান (রুবেল)।
কমিটির সভাপতি মোস্তফা গোলাম এমরান (কামাল), সহ-সভাপতি মো. আব্দুল মান্নান সরদার, মো. জয়নাল আবেদীন (মেম্বার) ও মো. আবুল হাশেম। সাধারণ সম্পাদক মো. তোফায়েল হোসেন জুয়েল, সহ-সম্পাদক শাহ মো. এমরান, কোষাধ্যক্ষ আবু তালেব মনি, অডিটর আহম্মেদ মশিউর রহমান (তাজবীর) এবং সহকারী অডিটর মাস্টার মীর হোসেন।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন রাশেদুল হায়দার (আবু), আহসান হাবীব, মো. মমতাজ মিয়া, শামছুউদ্দিন সরদার, মাওলানা মোজামেল হক, মিজানুর রহমান, মো. সাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আবু তাহের সর্দার ও মো. আলমগীর হোসেন।