1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার ও কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ৫

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয় এবং মাদক পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্র জানায়, প্রথমে একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা মো. রুবেল (২৮), মো. আরজান হোসেন (৩৭) ও মো. সোহেল রানাকে (৪৩) জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যানের বডির সামনের অংশে বিশেষভাবে তৈরি করা একটি গোপন বক্স কেটে দেখা যায়, সেখানে কৌশলে লুকিয়ে রাখা হয়েছে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। একই সঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫ টন লবণও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা মো. আরজান হোসেন (৩৭), কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার বাসিন্দা মোঃ মোজাহের শেখ (৩৩), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা মোঃ সুরুজ হোসেন (২৬) ও গাজীপুর সদর উপজেলার বাসিন্দা মোঃ সোহেল রানা (৪৩) ও মোঃ রুবেল (২৮)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর