1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৯ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবগ্রাম সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেক দেবনাথ এবং নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম পুতুল।

ব্যবসায়ী হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবী শাকিল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন গণ্যমান্য ব্যক্তিদের পক্ষে মো. মাসুম, নবগ্রাম প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল মজুমদার, কুয়েত প্রবাসী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, আবুল হাসেম ও রিয়াজ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আবুল খায়ের, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

সভায় জানানো হয়, গত কয়েক মাস ধরে নবগ্রামের যুবসমাজ, প্রবাসী ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের ফলে এলাকায় মাদকের বিস্তার আগের তুলনায় কমেছে বলে দাবি করা হয়। তবে কিছু স্বার্থান্বেষী মহল এসব কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর