1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউনিক পরিবহনের চালক নিহত

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০৪ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মিজানুর রহমান ভুইয়া (৫৮) নামে ইউনিক পরিবহনের এক বাসচালক নিহত হয়েছেন। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রাম থানার বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ফেনী-ট-১১-০২৪০ নম্বরের একটি ট্রাকের অজ্ঞাতনামা চালক কোনো ধরনের সংকেত বা সিগন্যাল ব্যবহার না করে মহাসড়কের ডান পাশে গাড়িটি দাঁড় করিয়ে রাখেন। এ সময় একই দিকে যাত্রারত ইউনিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-২১৫৭ নম্বরের যাত্রীবাহী বাসটির চালক মিজানুর রহমান সামনে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন।

সংঘর্ষের ফলে বাসটি সড়কের বাম পাশে এবং ট্রাকটি ডান পাশে ছিটকে পড়ে। এতে উভয় যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বাসচালক মিজানুর রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত উভয় যানবাহন জব্দ করেছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ডেইলি টাইমস নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর