1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মান্দায় ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তবে আরও দুইজন পালিয়ে গেছেন।

রবিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারে জড়িত সন্দেহে মো. শাহিন (২৬), তার স্ত্রী মোছা. আয়েসা (২১), আলিমুদ্দিন (৫০) এবং মো. সৈয়দ (৬০)-এর বাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে শাহিন ও আয়েসাকে গ্রেফতার করা হলেও আলিমুদ্দিন ও সৈয়দ পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর