1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় তুচ্ছ বিরোধে ব্যবসায়ী শফিকুল খুন, ২৪ ঘণ্টায় ২ আসামি আটক

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার বারোমাসি বিলে কচুরিপানার নিচে লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। নিহত শফিকুল ইসলাম (৪০) পুরাতন মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে নওগাঁ জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ জুন সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবর পান যে বারোমাসি বিলে একটি মরদেহ ভাসছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। নিহত শফিকুল ইসলামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকায়।

পুলিশ বলছে, গত ৯ জুন ব্যবসায়িক কাজে বের হওয়ার পর থেকে শফিকুল নিখোঁজ ছিলেন। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। এরপর থেকেই পুলিশ তার সন্ধানে তদন্ত শুরু করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও সদর থানার ওসির নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁ শহর থেকে জয়নুল এবং মান্দা উপজেলা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়। জয়নুলের কাছ থেকে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জয়নুল, আশরাফুল এবং আরও এক পলাতক সহযোগী মিলে আগেই শফিকুলকে হত্যার পরিকল্পনা করে। তারা সবাই ব্যবসায়িকভাবে একে অপরের পরিচিত ও অংশীদার ছিলেন।

পরিকল্পনা অনুযায়ী গত ৮ জুন ভীমপুর কলেজ মোড়ে চারজন একত্রিত হয়। পরে তারা দুটি মোটরসাইকেলে করে বারোমাসি বিলের পাথরঘাটি ব্রিজ এলাকায় যায়। সেখানে পলাতক অভিযুক্ত নাইলনের রশি দিয়ে শফিকুলের গলায় ফাঁস দেয়। এ সময় জয়নুল তার হাত এবং আশরাফুল তার পা চেপে ধরে রাখে। শফিকুল অচেতন হয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে তাকে বিলের পানিতে ডুবিয়ে রাখা হয়।

পরে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা। হত্যার পর তারা শফিকুলের মোটরসাইকেল ও নগদ এক হাজার ৫০০ টাকা নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অপর পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর