1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে ৩৪ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

আত্রাই প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় উপজেলা পরিষদ মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১৯০ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী নিশিত কুমার, ওসি মো. আব্দুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, ঠিকাদার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মাঠ থেকে ১৯০ মিটার ড্রেন নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেনটি নির্মিত হলে উপজেলা পরিষদ মাঠ ও আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর