নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার হলাকান্দর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হলাকান্দর গ্রামের মো. সলেমানের দুই ছেলে মো. আব্দুর রহমান ও মো. আজাহার। তারা সম্পর্কে সহোদর ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে তারা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান চালায় এবং নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পত্নীতলা থানার ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি।