1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় অটোরিকশা যাত্রীকে আটকে ছিনতাই, চালকসহ দুইজন গ্রেফতার

সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫১ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে যাত্রীকে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

শনিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে মহাদেবপুর উপজেলার হাতিমনডোলা গ্রামের মেহেদী হাসান (২৩) দুবলহাটি মোড়ে তার মামার সঙ্গে সাক্ষাৎ শেষে হাপানিয়া যাওয়ার জন্য একটি চার্জার রিকশায় ওঠেন। পথিমধ্যে রিকশাচালক তার পরিচিত এক ব্যক্তিকে যাত্রী হিসেবে তুলে নেয়।

পরে রিকশাটি নির্ধারিত পথ পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলতে থাকে। রাত সাড়ে ১০টার দিকে হাপানিয়ার শতপুর-পুটিমারী সড়কে পৌঁছালে রিকশাচালক ও তার সহযোগী মেহেদী হাসানকে জাপটে ধরে। এসময় চালক সিটের নিচ থেকে একটি ধারালো চাকু বের করে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে দুই ছিনতাইকারীকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের সুলতান শাহরিয়ার ওরফে সিফাত (২০) এবং আব্দুল ওয়াহেদ (২৪)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, মোবাইল ফোন, একটি ধারালো চাকু এবং ব্যবহৃত চার্জার রিকশা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর