1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে গড়িমসির অভিযোগ, ওসিকে ঘিরে প্রশ্ন

আত্রাই প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় একটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের গড়িমসির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়েও স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শিফাত মাহমুদ ফাহিম দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এলাকায় চলাফেরা করলেও তাকে গ্রেপ্তারে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি।

এদিকে অভিযোগ রয়েছে, বিষয়টি জনসমক্ষে আলোচনায় আসার পর পুলিশের একটি মহলের সহায়তায় ওই আসামি এলাকা ত্যাগ করতে সক্ষম হন। যদিও এ অভিযোগের স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. করিমের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি ১১৮/২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে।

ওয়ারেন্টভুক্ত আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. করিম বলেন, “আসামি বর্তমানে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর