1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার-২, সাইবার নিরাপত্তা আইনে মামলা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার পুলিশ সুপারের প্রত্যাহার সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৪ জুন) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মে একটি অনলাইন প্ল্যাটফর্ম ও ‘প্রতিবাদী জনতা’ নামের একটি ফেসবুক পেজ থেকে কুমিল্লার পুলিশ সুপারের প্রত্যাহার সংক্রান্ত একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, তথ্যটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর ছিল এবং গুজব ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছিল।

পরে ৩ জুন ওই প্ল্যাটফর্ম ও ফেসবুক পেজে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূরুজ্জামান বাবরের প্রভাবে কুমিল্লার পুলিশ সুপারের প্রত্যাহার আদেশ বাতিল হয়েছে বলে আরও একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়। এতে কুমিল্লা জেলা পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় বলে দাবি করা হয়েছে।

ঘটনাটি নজরে আসার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ডিবির অভিযানে বাগেরহাট জেলা থেকে সোনিয়া আক্তার (২৮) এবং কুমিল্লা নগরীর শ্রীমন্তপুর এলাকা থেকে আনোয়ার হোসেন পারভেজ (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন ডিভাইস পর্যালোচনায় গুজব ছড়ানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সরকার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর