1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ দুই তরুণী আটক

টাইমস নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ দুই তরুণী আটক।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ দুই তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক দুইজনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাধবপুর উপজেলার নোয়াপাড়া সবজিবাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই তরুণীকে আটক করা হয়।আটকরা হলেন- সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) এবং নোয়াপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ ও ২০০ টাকার বিভিন্ন মূল্যের মোট ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একেএম শামীম হাসান জানান রোজা ও তার মা দীর্ঘদিন দরে নোয়াপাড়া বাজারে জাল নোট দিয়ে ব্যাবসায়িদের সঙ্গে প্রতারণা করে আসছে । মঙ্গলবার রাতে তারা এক সবজি দোকান থেকে ৩ কেজি আমড়া ক্রয় করে ১হাজার টাকার জালনোট দেয়। আরও কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে পণ্য নিয়ে জালনোট দেয়ায় ঘটনা ফাঁস হয়ে যায়। তিনি জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে গেছে। জালনোট চক্রের অন্যান্য সদস্যদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর