সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মারাত্মকভাবে লাইনচ্যুত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে (৭ অক্টোবর), এতে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
ঘটনার পর #৭৭৩ কালনী ট্রেনের যাত্রীদের জানানো হয়েছে যে, ট্রেনটি আপাতত মোগলাবাজার আউটার এলাকায় দাঁড়িয়ে আছে এবং প্রয়োজনে সিলেটের দিকে ফেরত নেওয়া হতে পারে।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইনচ্যুতির কারণে সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি ব্যাহত হতে পারে।
এ পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, উদ্ধার তৎপরতা সম্পন্ন না হওয়া পর্যন্ত মোগলাবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।