1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

রাজশাহীতে মধ্যরাতে মিষ্টির কারখানায় দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাট

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পাশে গড়ে ওঠা মিঠাই বাজার নামে এক মিষ্টির কারখানায় মধ্য রাতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে এক দল দুর্বৃত্ত। শুক্রবার (২৫ অক্টোবর) অনুমান রাত ২ টা ১০ মিনিটে ৪০ থেকে ৫০ জন অস্ত্রধারী একদল দুর্বৃত্ত মাথায় হেলমেট পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে কারখানাটিতে প্রবেশ করে। এরপর কর্মচারীদের থেকে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে এবং এক কক্ষে বন্দী করে রাখে। পরে দুর্বৃত্তরা কারখানাটিতে নগদ টাকা পয়সা লুটপাট করে ভেঙ্গে গুড়িয়ে দেয়। স্থানীয়রা জানায়, পুলিশ ঘটনার সময় এসেছিলেন কিন্তু দুর্বৃত্তরা হুমকি দিলে পুলিশ চলে যায়। মিঠাই বাজারের পক্ষ থেকে জানায়, আনুমানিক ৬ থেকে ৮ লাখ টাকা দুর্বৃত্তরা লুট করেছে। কারখানার পাশে হাবিবুর রহমান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসার বৈদ্যুতিক মিটারও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ বিষয়ে মিঠাই বাজারের মালিক ওয়াসে উদ্দিন আহম্মদ পাভেল কারখানার জমির মালিকের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে ওয়াসে উদ্দিন আহম্মদ পাভেল জানান, কারখানার জমির বর্তমান মালিক সালাহ উদ্দিন রাজু (৫৬)। সেই জমি মিষ্টির কারখানা করতে ২০০৬ সালে রাজুর মা সালেহা খাতুনের কাছ থেকে ভাড়া নেন তিনি। সেই জায়গাটি আগে জলাশয় ছিল।আমরা ভরাট করে কারখানা তৈরি করি। এতে খরচ হয় অন্তত ১৪ লক্ষ ৭০ হাজার টাকা। সেই সাথে প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়া দেয়। পরবর্তীতে বর্তমানে ভাড়া বেড়ে যাওয়ায় প্রতি মাসে ৩ হাজার করে ভাড়া প্রদান করি। জমির প্রকৃত মালিক রাজুর মা সালেহা খাতুন ২০১৮/১৯ সালে মারা গেলে বর্তমান মালিক রাজুকে আমি ভাড়া প্রদান করি। কিন্তু জমির মালিক বিভিন্নভাবে চাপসৃষ্টি করে আরও ভাড়া বাড়ানোর কথা বলেন। তাছাড়া জমি থেকে মিষ্টির কারখানা সরিয়ে ফেলার জন্য অনেক বার হুমকিও দিয়েছে এর আগে। কারখানার মালিক পাভেল দাবি করেন কারখানা তৈরির আগে জমি ভরাট করতে যত টাকা খরচ হয়েছিল সেই খরচ দিলে কারখানা সরিয়ে নেবেন। ফলে এবিষয়ে শনিবার (২৬ অক্টোবর) উভয় পক্ষ বসার কথা থাকলেও অজ্ঞাত ৪০/৫০ জন এসে কারখানাতে হামলা করে। জমির বর্তমান মালিক রাজুর নেতৃত্বেই এই ঘটেছে বলে দাবি করে কারখানাটির মালিকের। মিষ্টির কারখানার কর্মচারী মিন্টু, মঘুলজন, জুতিশ, ভাষা, অন্তর, শুভ, কারওন, প্রতাব, সুলতানদের বেতনের ৩০ হাজার টাকা, ১২টি ফোন, ক্যাশে থাকা ৫ লক্ষ টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। তাঁরা পাসের বাসার বিদ্যুৎ মিটারও ভেঙে ফেলে। মিষ্টির কারখানার মালিক পাভেল বিষয়টি জানতে পেরে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুর্বৃত্তরা পুলিশকে ও হুমকি দেয়। অভিযোগের বিষয়ে জমির বর্তমান মালিক সালাহ উদ্দিন রাজু জানান, ঘটনাটি শুনেছি, কিন্তু ঘটনায় আমি জড়িত না। মিষ্টি কারখানার মালিক পাভেল নিজেই এ ঘটনা ঘটিয়ে দোষ চাপাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, ঘটনা শুনেছি রাতে ঘটেছে। থানায় কারখানার মালিক পাভেল একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর