1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ঘুমের ওষুধ মিশিয়ে সাবেক অধ্যক্ষের স্ত্রীকে হত্যা: মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শহীদুল আলমের স্ত্রী ফাতেমা বেগমকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার লুটের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া হাসিনা বেগম (৪৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে জেলা পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকার বিক্রির সঙ্গে জড়িত আরও একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে শহরের বিভিন্ন স্থানের ৮৫ থেকে ৮৭টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। তদন্তে দেখা যায়, এক নারী চোখে চশমা ও মুখে মাস্ক পরে একটি আড়াই বছরের শিশুকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করছিলেন। তাঁকেই তদন্তের প্রধান সূত্র হিসেবে চিহ্নিত করা হয়।

পরে স্থানীয় জনগণের সহায়তায় নওহাটা এলাকা থেকে হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকার বিক্রির সঙ্গে জড়িত আরেকজনকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ শহরে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে অজ্ঞান পার্টির তৎপরতা কঠোর হাতে দমনে নওগাঁ জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. জিন্নাহ আল মামুন, ডিবির ওসি হাসিবুল্লাহ হাবিব এবং সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর