1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সেবার মানোন্নয়নে দাউদকান্দিতে প্রশংসিত এসিল্যান্ড রেদওয়ান ইসলাম

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

সরকারি সেবাকে সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। ভূমি সেবার পাশাপাশি পৌর নাগরিক সেবার মানোন্নয়নেও তার বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রবেশ করলেই চোখে পড়ে একটি সতর্কতামূলক বার্তা— “দালাল হতে সাবধান। সকল সরকারি ভূমি সেবা সরকার নির্ধারিত ফি অনুযায়ী সরাসরি গ্রহণ করুন।” এই বার্তার মাধ্যমে সেবাপ্রার্থীদের দালালচক্র সম্পর্কে সচেতন করার পাশাপাশি স্বচ্ছ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ফুটে উঠেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রেদওয়ান ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন। ফলে ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে। একই সঙ্গে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নেওয়ায় সেবাপ্রার্থীরা সরাসরি সরকারি নিয়মে সেবা গ্রহণ করতে পারছেন।

ভূমি সেবার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দাউদকান্দি পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করছেন তিনি। তার নেতৃত্বে পৌরসভা কার্যালয়ের সৌন্দর্যবর্ধন, নাগরিক সেবার আধুনিকায়ন, সড়ক সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধনে ফগার মেশিন পরিচালনা এবং ওষুধ ছিটানোর মতো কার্যক্রমও পরিচালনা করা হয়েছে তার উদ্যোগে। এসব পদক্ষেপে পৌরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

ভূমি সেবা নিতে আসা উত্তর ইউনিয়নের বাসিন্দা মো. ফরাজী বলেন, “জমির নামজারির কাজে এসে কোনো ধরনের দালাল বা অতিরিক্ত খরচ ছাড়াই সরকারি নিয়মে কাজ সম্পন্ন করতে পেরেছি। এখন ভূমি অফিসে আগের তুলনায় অনেক দ্রুত ও সহজে সেবা পাওয়া যায়।”

রেদওয়ান ইসলাম বলেন, “সরকারি সেবা জনগণের মৌলিক অধিকার। তাই সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আমরা কাজ করছি। ভূমি অফিসে কোনো অনিয়ম বা দালালচক্রের স্থান নেই। জনগণের ভোগান্তি কমিয়ে উন্নত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “পৌর নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, রেদওয়ান ইসলামের মতো জনবান্ধব কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় সরকারি সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং সেবাপ্রাপ্তি আরও সহজ হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর