1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

শাহাগোলা ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান নাসির উদ্দিন চঞ্চল

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার ১ নম্বর শাহাগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক নানা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন তরুণ উদ্যোক্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাসির উদ্দিন চঞ্চল। তিনি শাহাগোলা ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন।

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে নাসির উদ্দিন চঞ্চল বলেন, ইউনিয়নের প্রতিটি উন্নয়ন কার্যক্রম জনসম্পৃক্ত ও জবাবদিহিতার আওতায় পরিচালিত হবে। সুশাসন, সততা ও স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে তিনি ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে চান।

সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষকদের জন্য সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করা হবে। কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের লক্ষ্যে বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা, খেলাধুলার প্রসার এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করার পরিকল্পনা রয়েছে তার। বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন নাসির উদ্দিন চঞ্চল। একই সঙ্গে মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

সামাজিক সুরক্ষার অংশ হিসেবে বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। এছাড়া নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং সব ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনৈতিক অঙ্গনেও পরিচিত মুখ মো. নাসির উদ্দিন চঞ্চল বলেন, “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল শাহাগোলা ইউনিয়ন গড়ে তুলতে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য।”

এদিকে, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, একজন শিক্ষিত, সৎ ও আদর্শবান প্রার্থী হিসেবে নাসির উদ্দিন চঞ্চল শাহাগোলা ইউনিয়নের প্রত্যাশিত উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর