1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার: নওগাঁর মামলার সূত্র ধরে টাঙ্গাইলে অভিযান

সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

নওগাঁয় নারীদের টার্গেট করে কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ বা বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন মো. আবু হাসান, মো. বাবু ও মো. সবুজ। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায়।

পুলিশ জানায়, গত কয়েক মাসে নওগাঁ শহরের বিভিন্ন স্থানে বয়স্ক নারীদের লক্ষ্য করে একাধিক প্রতারণার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চক্রের সদস্যরা বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করে ভিকটিমদের সাময়িকভাবে বিভ্রান্ত বা প্রভাবিত করে তাদের কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নিত। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিজেরাই অলংকার খুলে বা বাসার আলমারি থেকে টাকা-পয়সা এনে প্রতারকদের হাতে তুলে দেন।

এসব ঘটনায় নওগাঁ সদর থানায় মোট তিনটি মামলা দায়ের হয়। মামলাগুলোর তদন্তে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে জানতে পারে, চক্রটির সদস্যরা ২০ জুন টাঙ্গাইল জেলায় একই ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় একটি বিশেষ দল টাঙ্গাইলে অভিযান চালায়। অভিযানে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নওগাঁ জেলার একাধিক ভুক্তভোগী তাদের শনাক্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তাদের চক্রের মূল কার্যক্রম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকাকেন্দ্রিক। চক্রটির ৮ থেকে ১০টি গ্রুপ রয়েছে এবং তারা দেশের বিভিন্ন স্থানে একই কৌশলে প্রতারণা করে থাকে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা, ফরিদপুরসহ কয়েকটি জেলায় অন্তত ১০টি অপরাধ সংঘটনের তথ্য পাওয়া গেছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “চক্রের সদস্যরা সাধারণত বয়স্ক নারীদের টার্গেট করে। প্রথমে একজন সাহায্যের প্রয়োজন আছে বলে ভিকটিমের সঙ্গে কথা বলে। পরে আরও কয়েকজন সদস্য এসে কথোপকথনের মাধ্যমে ভিকটিমকে ব্যস্ত রাখে। একপর্যায়ে বিশেষ ধরনের কেমিক্যাল স্প্রে বা অন্য কৌশল ব্যবহার করে ভিকটিমকে বিভ্রান্ত করা হয়। এরপর ভিকটিম তাদের কথামতো স্বর্ণালংকার ও নগদ অর্থ তুলে দেয়।”

তিনি আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ এ ধরনের প্রতারণা দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, অপরিচিত ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনীয় কথোপকথন বা সন্দেহজনক কোনো পরিস্থিতির মুখোমুখি হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। বিশেষ করে বয়স্ক নারী ও একাকী পথচারীদের এ বিষয়ে অধিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর