1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মেঘনায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এমরান হোসেন রিটন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) মেঘনা থানা পুলিশের আয়োজনে উপজেলার মানিকারচর এলএল মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাদকবিরোধী র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়ালটন শোরুমের সামনে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, মানিকারচর এলএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম সাজ্জাদ হোসেন, সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস স্কুলের শিক্ষক মামুনুর রশীদ ভূঁইয়া এবং বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অহিদুর রহমান।

র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণের বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর