1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ নারী গ্রেপ্তার

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১০টি ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জেসমিন খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভোলাহাট থানা সংলগ্ন জাদুনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় মঞ্জুর হোসেনের বসতবাড়ির একটি শয়নকক্ষে থাকা বড় নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোবাইল ফোনের মধ্যে রয়েছে ভিভো ১১০টি, অপ্পো ৭০টি, রিয়েলমি ৩৬টি, রেডমি ১০টি, স্যামসাং ২৫টি, ওয়ানপ্লাস ৮টি, আইকিউ ৯টি, মটোরোলা ১৫টি, কোকো ৩টি, নারজো ৪টি, পোকো ১০টি ও অন্যান্য ব্র্যান্ডের ১০টি ফোন। এসব মোবাইলের আনুমানিক মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জাদুনগর গ্রামের মঞ্জুর হোসেনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলো জব্দ করেছে পুলিশ।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। চোরাচালান ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর