1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার ১ হাজার ২০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মো. সবুজ আলী, এলজিইডির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. আছহাবুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের প্রতিনিধি মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা কৃষকদের অধিক জমিতে আমন চাষে উৎসাহিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে সরকারের দেওয়া কৃষি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করে অপব্যবহার রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর